• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলী

বাণিজ্য, দেশ টিভি
  ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্যাংকিং ব্যবস্থাকে আরও সহজলভ্য, প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের আর্থিক খাত আধুনিকায়নের অংশ হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক পরিচালনার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। মোট ১২টি আবেদন যাচাই-বাছাই করে চারটি নতুন প্রতিষ্ঠানকে ‘লেটার অব ইনটেন্ট’ বা সম্মতিপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বিকাশ ডিজিটাল ব্যাংক, ভুটানের ডিকে ব্যাংকের সহযোগী ডিকে ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের মূল কোম্পানি ভিওনের ডিজিটাল ব্যাংক, স্কয়ার গ্রুপের নোভা ডিজিটাল ব্যাংক এবং রবি আজিয়াটার বুস্ট ডিজিটাল ব্যাংক।

এর আগে, ২০২৩ সালের অক্টোবর মাসে নগদ ও কোরি ডিজিটাল ব্যাংককে প্রাথমিক সম্মতিপত্র দেয়া হয়েছিল। উভয় প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে (এপ্রিল ২০২৪ সালের মধ্যে) প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে পূর্ণাঙ্গ লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছিল। নির্ধারিত শর্ত পূরণ করায় নগদকে ২০২৪ সালের জুন মাসে পূর্ণাঙ্গ লাইসেন্স দেয়া হয়। আর কোরি ডিজিটাল ব্যাংকের সম্মতিপত্রটি বাংলাদেশ ব্যাংক নবায়ন করেছে।

ডিজিটাল ব্যাংকের কার্যক্রম ও নিয়মাবলি

ডিজিটাল ব্যাংক হলো এমন এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা, যার কোনো প্রচলিত শাখা থাকে না। এসব ব্যাংক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের কার্যক্রম পুরোপুরি ডিজিটাল উপায়ে পরিচালনা করে। গ্রাহক সেবা কেন্দ্র বা শাখা অফিস না থাকলেও প্রশাসনিক কাজের জন্য প্রধান কার্যালয় থাকবে।

সহজভাবে বললে, সশরীরে ব্যাংকে না গিয়ে অনলাইনেই ব্যাংকিং সুবিধা পাওয়া যাবে এই ব্যবস্থায়।

গত দেড় দশকে ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন ও অর্থ পরিশোধ বৃদ্ধি এবং মোবাইল আর্থিক সেবার ব্যাপক প্রসারের ফলে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বেড়েছে। এই প্রেক্ষাপটেই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০১১ সালে চালু হওয়া মোবাইল আর্থিক সেবা দ্রুত জনপ্রিয়তা পেয়ে ২০২৪ সাল নাগাদ দেশের ৫৪ শতাংশ মানুষের কাছে পৌঁছেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে, যেখানে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা এখনো সেভাবে গড়ে ওঠেনি, সেখানে মোবাইল আর্থিক সেবার ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ডিজিটাল ব্যাংক হবে ৩০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের পাবলিক লিমিটেড কোম্পানি। এর প্রধান কার্যালয় বাংলাদেশে থাকবে। তবে ব্যাংকটির নিজস্ব কোনো শাখা, উপশাখা, উইন্ডো, এজেন্ট বা নিজস্ব এটিএম বুথ থাকবে না।

লেনদেনের জন্য ভার্চুয়াল কার্ড, কিউআর কোড এবং অন্যান্য অগ্রসর প্রযুক্তিনির্ভর পণ্য ইস্যু করা যাবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা পরিপালন সাপেক্ষে ডিজিটাল ব্যাংক নিজস্ব এজেন্ট, এটিএম, সিডিএম, সিআরএমের পরিবর্তে অন্যান্য প্রচলিত ব্যাংক, মোবাইল আর্থিক সেবা এবং বিদ্যমান এটিএম, সিডিএম ও সিআরএম নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে।

ডিজিটাল ব্যাংকের কোনো শাখা, উপশাখা, উইন্ডো, এজেন্ট বা নিজস্ব এটিএম, সিডিএম, সিআরএম থাকবে না। গ্রাহকদের লেনদেন সহজ করতে ভার্চুয়াল কার্ড, কিউআর কোড বা অন্যান্য অগ্রসর প্রযুক্তিনির্ভর পণ্য ইস্যু করা যাবে।

এ ধরনের ব্যাংকে গ্রাহকের পরিচিতিসংক্রান্ত তথ্য সম্পূর্ণ নতুনভাবে সংগ্রহ করে হিসাব খুলতে হবে।

ডিজিটাল রেকর্ড সংরক্ষণের শর্ত এবং বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো পরিপালন সাপেক্ষে ডিজিটাল ব্যাংক রেমিট্যান্স নিতে পারবে। তবে বৈদেশিক বাণিজ্য ঋণ এবং মাঝারি ও বৃহৎ শিল্প ঋণ ছাড়া অন্যান্য খাতে অর্থায়ন বা ঋণ দিতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমেও ডিজিটাল ব্যাংকের গ্রাহকসেবা দেওয়া যাবে। তবে গ্রাহকসেবা কেন্দ্রে কোনো ধরনের নগদ অর্থ উত্তোলন বা জমা দেওয়ার সুযোগ থাকবে না।

আরও পড়ুন

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের জন্য একগুচ্ছ নির্দেশনা জারি

বাজারে কমেছে স্বর্ণের দাম, ভরিতে কত?

ডিজিটাল ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ ও এর সংশোধনীসহ বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনা কঠোরভাবে পরিপালন করতে হবে।

/অ

  • ডিজিটাল ব্যাংক
  • কার্যক্রম
  • বাংলাদেশ ব্যাংক
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা
২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি
২৩ দিনে এল ৮ বিলিয়ন ডলারের বেশি
পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু
ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X